শিক্ষা

প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ বাতিল

শেয়ার করুন:
প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ বাতিল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনের আপত্তির পর এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।   প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৩ নভেম্বর এক সংশোধিত গেজেট প্রকাশ করেছে, যার মাধ্যমে গত আগস্টে জারি করা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত দুটি নতুন পদ বাতিল করা হয়।   মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান জানান, নতুন গেজেটে আগের চারটি ক্যাটাগরির মধ্যে কেবল দুটি রাখা হয়েছে— সংগীত ও শারীরিক শিক্ষার পদ বাদ দেওয়া হয়েছে। তবে ধর্মভিত্তিক সমালোচনার কারণেই এই পরিবর্তন কিনা— এ প্রশ্নে তিনি মন্তব্য করতে রাজি হননি।   এর আগে ২৮ আগস্টের গেজেটে প্রথমবারের মতো সংগীত ও শারীরিক শিক্ষার জন্য পৃথক পদ সৃষ্টির ঘোষণা দিয়েছিল সরকার, যা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়।  
পছন্দ হলে শেয়ার করুন: