শিক্ষা

প্রাথমিক শিক্ষকরা কাজে না ফিরলে কঠোর আইনি ব্যবস্থা

শেয়ার করুন:
প্রাথমিক শিক্ষকরা কাজে না ফিরলে কঠোর আইনি ব্যবস্থা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা যদি কর্মবিরতি ও পরীক্ষা বর্জন অব্যাহত রাখেন, তবে চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু সহকারী শিক্ষকের সংগঠন ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি শুরু করে এবং ৩ ডিসেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে। মন্ত্রণালয় ইতিমধ্যেই তাদের ১১তম গ্রেডে বেতন বৃদ্ধি, ১০ ও ১৬ বছরের চাকরির পর উচ্চতর গ্রেডের সুবিধা, এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির বিষয়ে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। এছাড়া, ৭ আগস্ট জাতীয় বেতন কমিশনকে ১৩তম থেকে ১১তম গ্রেড উন্নীতকরণের জন্য অনুরোধ করা হয়েছে। ১০ নভেম্বর অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা পাওয়া গেছে। তবে কিছু শিক্ষকের কারণে পরীক্ষা গ্রহণে বাধা, সহকর্মীদের ওপর হামলা ও শিক্ষার্থীদের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, সহকারী শিক্ষকদের অবিলম্বে কাজে যোগদান করতে হবে এবং তৃতীয় প্রান্তিকের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে, নতুবা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পছন্দ হলে শেয়ার করুন: