জাতীয়

৬ বিশেষায়িত হাসপাতাল পাচ্ছেন শ্রমিকরা!

শেয়ার করুন:
৬ বিশেষায়িত হাসপাতাল পাচ্ছেন শ্রমিকরা!

দেশের শ্রমিকদের জন্য এক বড় ঘোষণা দিল সরকার। শিল্পাঞ্চলের শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে তৈরি করা হচ্ছে ছয়টি বিশেষায়িত হাসপাতাল।

দেশের শ্রমিকদের জন্য এক বড় ঘোষণা দিল সরকার। শিল্পাঞ্চলের শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে তৈরি করা হচ্ছে ছয়টি বিশেষায়িত হাসপাতাল। আজ সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে ১০০ শয্যার এসব হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতালগুলোতে শুধুমাত্র শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।


সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দেশের স্বাস্থ্য ও শিল্প খাতকে তিলে তিলে ধ্বংস করা হয়েছিল। দেশের মানুষকে চিকিৎসার জন্য নির্দিষ্ট একটি দেশের ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল। তবে বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। তারই অংশ হিসেবে শ্রমিকদের সুচিকিৎসায় এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পছন্দ হলে শেয়ার করুন: