জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ বলে তীব্র তোপ দাগলেন সুইডেনের প্রখ্যাত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ! তার স্পষ্ট বক্তব্য—এই সম্মেলন এখন পরিবেশ রক্ষার বদলে দালাল আর লুটেরাদের আখড়ায় পরিণত হয়েছে।
তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত ৩১তম জলবায়ু সম্মেলনে পৌঁছে বিশ্বনেতাদের একহাত নেন গ্রেটা। তিনি অভিযোগ করেন, বৈশ্বিক বিনাশ থেকে মুনাফা লোটা ক্ষতিকর কোম্পানিগুলোর দালালে ভরে গেছে এই আয়োজন। আয়োজক দেশগুলো পরিবেশবান্ধব জ্বালানির কথা বললেও নিজেরা কয়লা ও তেলের বড় কারবারি।
ধনী ও ক্ষমতাবানদের লাভের লোভে পুরো পৃথিবী ও সাধারণ মানুষ ধ্বংসের মুখে পড়েছে বলে চরম হুঁশিয়ারি দেন তিনি। ২০২১ সালের গ্লাসগো সম্মেলনের পর এই প্রথম কোনো জলবায়ু মঞ্চে উপস্থিত হয়ে নতুন করে তোলপাড় সৃষ্টি করলেন এই পরিবেশকর্মী।