আইন-আদালত

জমি লিখে দিতে চেয়েও রক্ষা হলো না; ধর্ষক শিক্ষকের মৃত্যুদণ্ড

শেয়ার করুন:
জমি লিখে দিতে চেয়েও রক্ষা হলো না; ধর্ষক শিক্ষকের মৃত্যুদণ্ড

১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত।

১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


আজ বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে বিচারক আব্দুস সালাম এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় সাগরের ভাই মামুনিয়াকে খালাস দেওয়া হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, কওমি মাদ্রাসার ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হওয়ার পর নবজাতকের জন্ম দিলে, সিআইডির ডিএনএ পরীক্ষায় সাগরের অপরাধের শতভাগ প্রমাণ মেলে। আদালতের কাছে নিজের জমি লিখে দিয়ে খালাস চাওয়ার আবেদন করলেও তা নাকচ করে বিচারক এই ঐতিহাসিক দৃষ্টান্তমূলক দণ্ড প্রদান করেন।







পছন্দ হলে শেয়ার করুন: