জাতীয়

সারা দেশে ২৪ ঘণ্টায় ২২ বাসে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

শেয়ার করুন:
সারা দেশে ২৪ ঘণ্টায় ২২ বাসে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

সারা দেশে ভয়াবহ নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অন্তত ২২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সারা দেশে ভয়াবহ নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অন্তত ২২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।


গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ ও দোকানপাটের ভাঙচুরের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইজিপি দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন এবং নিরীহ কাউকে হয়রানি না করে কেবল প্রকৃত অপরাধীদের গ্রেফতারে কঠোর নির্দেশ দিয়েছেন। বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

পছন্দ হলে শেয়ার করুন: