শিক্ষা

এসএসসির ফল প্রকাশ—১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন উত্তীর্ণ

শেয়ার করুন:
এসএসসির ফল প্রকাশ—১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন উত্তীর্ণ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী জানান, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক শূন্য ৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক শূন্য ৪ শতাংশ। অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ। এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও কারিগরি পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারছেন। ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে ১১ আগস্ট, চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
পছন্দ হলে শেয়ার করুন: