শিক্ষা

ঢাকা কলেজে সড়ক অবরোধ, নিউমার্কেটে তীব্র যানজট

শেয়ার করুন:
ঢাকা কলেজে সড়ক অবরোধ, নিউমার্কেটে তীব্র যানজট
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ করেছেন। এতে মিরপুর সড়কের যানচলাচল বন্ধ হয়ে গেছে এবং নিউমার্কেটসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অফিসযাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা ভোগান্তিতে পড়েছেন। জানা গেছে, সকাল থেকেই ঢাকা কলেজের সামনের মিরপুর সড়কে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। পরে তারা ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে আজিমপুর মোড় ঘুরে ফিরে এসে কলেজের সামনের সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও অধ্যাদেশের বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এর ফলে প্রায় দেড় লাখ শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। তাই তারা বাধ্য হয়ে সড়ক অবরোধের মতো পদক্ষেপ নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। আন্দোলনের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় যানজট ও দৈনন্দিন জীবনে জনদুর্ভোগ অব্যাহত রয়েছে।
পছন্দ হলে শেয়ার করুন: