News

সারাদেশে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা

শেয়ার করুন:
সারাদেশে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
  সারাদেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এ ঘোষণা দেয়। বক্তারা জানান, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে বুধবারের মধ্যেই মুক্তি না দিলে তারা সারাদেশে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। একই সঙ্গে তারা দেশ অচল করে দেওয়ার হুমকিও প্রদান করেন। সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে দেশজুড়ে সব মোবাইল ফোনের দোকান বন্ধ থাকবে। পিয়াসকে নির্ধারিত সময়ের মধ্যে মুক্তি না দিলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যাবার ঘোষণা দেন। প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতে সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্মার্টফোন–গ্যাজেট ব্যবসায়ী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পিয়াসের পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। আবু সাঈদ পিয়াসের স্ত্রী জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে ডিবি সদস্যরা তার স্বামীকে নিয়ে যায়। এসময় তারা পিয়াসের মোবাইল ফোনটিও জব্দ করে।
পছন্দ হলে শেয়ার করুন: