আজ শহিদ নূর হোসেন দিবস
আজ ঐতিহাসিক শহিদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের ১০ নভেম্বর এই দিনে স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের এক স্মরণীয় অধ্যায়ে নিজের প্রাণ উৎসর্গ করেন নূর হোসেন। রাজধানীর পল্টন এলাকায় পুলিশের গুলিতে তিনি শহিদ হন।
শহিদ নূর হোসেন ছিলেন একজন বিপ্লবী,তিনি তার মননে বিপ্লবী চেতনাকে ধারন করতেন, তাইতো তার বুকে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক, আর পিঠে লেখা ছিল- ‘স্বৈরাচার নিপাত যাক। এই স্লোগানই হয়ে ওঠে গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগান,গন আন্দোলনের স্লোগা্ন। এর পর থেকেই দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস হিসেবেও পালিত হয়ে আসছে।
১৯৮৭ সালের ১০ নভেম্বর রাজধাীনতে ১৫ দল, ৭ দল ও ৫ দলের অবস্থান কর্মসূচি ছিল। ছাত্রসংগঠনগুলোর সমর্থনে সেই কর্মসূচি পরিণত হয় সচিবালয় ঘেরাও আন্দোলনে। সকাল থেকেই তোপখানা রোডের মুখে শুরু হয় আন্দোলনকারীদের মিছিল, যেখানে অংশ নেন তরুণ নূর হোসেন। পুলিশ লাঠিপেটা ও টিয়ার গ্যাস ছোড়ার পর পল্টন এলাকায় গুলিতে নিহত হন তিনি।