News

মানিকগঞ্জে বাউলদের ওপর দুর্বৃত্তদের হামলা,আহত ৩

শেয়ার করুন:
মানিকগঞ্জে বাউলদের ওপর দুর্বৃত্তদের হামলা,আহত ৩
মানিকগঞ্জে দুর্বৃত্তদের হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন বিজয় মেলা মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন বাউল আলীম, আরিফুল ও জহিরুল—যারা জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। পুলিশ সুপার আরও বলেন, দুর্বৃত্তের একটি অংশের হামলায় আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন এবং বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’ করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ‘ছোট আবুল সরকার’ নামে পরিচিত।
পছন্দ হলে শেয়ার করুন: