রাজনীতি

রাস্তাঘাট বন্ধ করে জনদূর্ভোগ সৃষ্টি করলে,আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে

শেয়ার করুন:
রাস্তাঘাট বন্ধ করে জনদূর্ভোগ সৃষ্টি করলে,আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যদি কেউ রাস্তাঘাট বন্ধ করে জনদূর্ভোগ সৃষ্টি করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। কোনো ছাড় থাকবে না।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করা হবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সব বাহিনীকে আরও সক্রিয় ও তথ্যসমন্বয় নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সকল বাহিনীকে মাঠপর্যায়ে কার্যকরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রসহ যেকোনো স্থানে বাহিনী সদস্যরা প্রবেশ করতে পারবেন। নির্বাচনে বাধা সৃষ্টি বা অপতৎপরতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যারা নির্বাচন বানচাল করতে চাইবেন, তারা ব্যর্থ হবেন।

পছন্দ হলে শেয়ার করুন: