রাজনীতি

তারেক রহমান এখন গণতন্ত্রের পথপ্রদর্শক: আমীর খসরু

শেয়ার করুন:
তারেক রহমান এখন গণতন্ত্রের পথপ্রদর্শক: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেছেন বর্তমানে গণতন্ত্রের মশাল বা ‘টর্চ বিয়ারার’ হলেন তারেক রহমান।জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিলে,  বুধবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত এই সভায় তিনি এ কথা বলেন।এবং প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও ত্যাগের কথা স্মরণ করেন।

আমীর খসরু বলেন, শহীদ জিয়া যে গণতন্ত্রের সূচনা করেছিলেন, খালেদা জিয়া তা দীর্ঘ সময় আগলে রেখেছেন। এখন সেই মশাল তারেক রহমানের হাতে। খালেদা জিয়াকে ‘আপসহীন নেতা’ আখ্যা দিয়ে তিনি বলেন, ১/১১-এর কুশলী বা বর্তমানের পলায়নপর শক্তির মতো তিনি কখনোই স্বৈরাচারের সাথে আপস করেননি। জীবনের অধিকাংশ সময় তিনি আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন।

খালেদা জিয়ার জানাজায় কোটি মানুষের উপস্থিতি তাঁর প্রতি জনগণের ভালোবাসার প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন। নারী শিক্ষা, উপবৃত্তি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমীর খসরু আরও জানান, তারেক রহমানের ঘোষিত রূপরেখার লক্ষ্য কেবল বহুদলীয় গণতন্ত্রে ফেরা নয়, বরং অর্থনীতির সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া। সম্মিলিত প্রচেষ্টায় শহীদ জিয়ার স্বপ্ন ও তারেক রহমানের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


পছন্দ হলে শেয়ার করুন: