স্বাস্থ্য/চিকিৎসা

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৫৭২ রোগী

শেয়ার করুন:
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৫৭২ রোগী
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে নতুন করে আরও ৫৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, ফলে মোট মৃত্যুর সংখ্যা ৩৭৭ জনেই স্থির রয়েছে। শনিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩২ জন, দক্ষিণ সিটিতে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ৩ জন। এদিকে গত একদিনে সারা দেশে ৫৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ২২২ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৯৩ হাজার ৭৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৭৭ জন। উল্লেখ্য, গত বছর ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন রোগী।
পছন্দ হলে শেয়ার করুন: