রাজনীতি

একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না

শেয়ার করুন:
একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার (৫ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক পরিস্থিতি ও সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে সরকার ও বিরোধী দল মিলিতভাবে কাজ করতে হবে।

সাক্ষাৎকালে যুক্তফ্রন্টের নেতারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান। পাশাপাশি তারা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন। তারেক রহমান বলেন, “মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না।”

বাম নেতারা আশা প্রকাশ করেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি যেন আর কখনও রাজনৈতিকভাবে ক্ষমতাসীন হতে না পারে। তারা সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দেশের জন্য একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দেন।

পছন্দ হলে শেয়ার করুন: