জাতীয়

জবিতে সংঘর্ষ, আলিয়া মাদ্রাসায়ও উত্তেজনা—আহত অধ্যক্ষ

শেয়ার করুন:
জবিতে সংঘর্ষ, আলিয়া মাদ্রাসায়ও উত্তেজনা—আহত অধ্যক্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল, জকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কয়েকজন পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জকসু ও ছাত্রশক্তির নেতাদের অভিযোগ, সেমিনার শেষে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। তবে ছাত্রদল বলছে, অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ঠেকাতে তারা বাধা দেয়। ছাত্রদল এ ঘটনার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসাতেও ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক মাথায় গুরুতর আঘাত পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আহত অন্তত ১৭ জন আসার তথ্য জানিয়েছে হাসপাতাল পুলিশ ক্যাম্প।

পছন্দ হলে শেয়ার করুন: