রাজধানী

সরকারি অফিসের হয়রানি কমাতে আসছে অ্যাপ

শেয়ার করুন:
সরকারি অফিসের হয়রানি কমাতে আসছে অ্যাপ
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, দেশের ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন প্রক্রিয়ায় উদ্যোক্তারা হয়রানির শিকার হন। তিনি জানান, আগামী বছর থেকে সরকারি অফিসে এই ধরনের হয়রানি কমাতে নতুন একটি ‘অ্যাপ’ চালু হবে। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতদিনব্যাপী ‘জাতীয় এসএমই পণ্য মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। আশিক চৌধুরী বলেন, “দেশে ব্যবসা শুরু করা জটিল একটি প্রক্রিয়া। নিবন্ধন করাও কঠিন। সরকারি অফিসে সরাসরি সেবা নিলে হয়রানির সম্মুখীন হতে হয়। এসব সমস্যা দূর করতে আগামী বছর থেকে উদ্যোক্তারা ‘অ্যাপ’-এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।” অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা ও বিসিকসহ বিভিন্ন শিল্প পার্কে বিনিয়োগের আহ্বান জানানো হয়। এতে করে কৃষি জমি সংরক্ষিত থাকবে বলে তিনি উল্লেখ করেন। মেলার কার্যক্রম সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। সাতদিনব্যাপী এই মেলায় প্রায় ৪০০টি এসএমই প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বক্তারা বলেন, এসএমই খাতে সুদহার ১৫ শতাংশ, যা মূলত উচ্চ মূল্যস্ফীতির কারণে। এনজিও থেকে ঋণ নিলে সুদহার ২৫ শতাংশ। এতে পরিচালন ব্যয় বাড়ে। এসএমই ক্রেডিট কার্ড কার্যক্রম শুরু হলেও পরিচালনা জটিল। আলোচকরা আরও জানান, এসএমই খাতে ঋণ কমতে শুরু করেছে। নির্বাচনের কারণে সব খাতেই স্থবিরতা দেখা দিয়েছে। বর্তমানে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য প্রায় দেড় লাখ কোটি টাকা। চাহিদা বেড়ে গেলে অর্থনীতির চাকা সচল হবে। এ সময়, রপ্তানির জন্য বন্ডেড ওয়্যারহাউসের প্রক্রিয়া উল্লেখ করে, এসএমই খাতের জন্য এটি সহজ করার দাবি জানানো হয়।
পছন্দ হলে শেয়ার করুন: