রাজধানী

রাজধানীতে শীতের দাপট, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

শেয়ার করুন:
রাজধানীতে শীতের দাপট, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

রাজধানীতে শীতের অনুভূতি আগের তুলনায় বেড়েছে। আজ সকালে ঢাকার তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি। এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা বিমান, নৌ ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে।

পছন্দ হলে শেয়ার করুন: