উৎসবের প্রথম দিনের মূল আকর্ষণ ছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। এক ঘণ্টার বিশেষ সেশনে তিনি নিজের ক্যারিয়ার, সিদ্ধান্ত গ্রহণ ও কাজের দর্শন নিয়ে খোলামেলা আলোচনা করেন। ঐশ্বরিয়ার ভাষায়, জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি কখনো দ্বিধায় পড়েননি বা অনিরাপদ বোধ করেননি। বিজ্ঞান বিভাগ থেকে স্থাপত্য, তারপর অভিনয়—প্রতিটি ধাপই ছিল তাঁর নতুন শেখার পথ। বড় বাজেট নয়, ভালো গল্পই তাকে বেশি আকর্ষণ করে বলে জানান তিনি। উদাহরণ হিসেবে বলেন, ‘দেবদাস’–এর পরই তিনি বেছে নিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’, কারণ তৃপ্তি পান গল্পনির্ভর চরিত্রে কাজ করেই।
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ঐশ্বরিয়া রাই: ক্যারিয়ার-অভিজ্ঞতা শেয়ার করলেন এক ঘণ্টার সেশনে
সৌদি আরব দ্রুতই বিশ্ব চলচ্চিত্রের কেন্দ্র হয়ে উঠছে। এর ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর শুরু হয়েছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের’ পঞ্চম আসর, যেখানে ৫০টির বেশি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে ১০ দিনব্যাপী আয়োজনে। প্রথম দিনের রেড কার্পেটেই ভিড় জমে তারকাদের—অ্যাড্রিয়েন ব্রডি, কার্স্টেন ডানস্ট, ভিন ডিজেল, জেসিকা আলবা, কুইন লতিফা, ডাকোটা জনসন, আনা ডি আরমাস, রিজ আহমেদ, নাওমি হ্যারিস, উমা থারম্যান, কৃতি শ্যাননসহ বলিউড–হলিউডের বহু তারকা। সম্মাননা পেয়েছেন জুলিয়েট বিনোশে, স্যার মাইকেল কেইন ও স্ট্যানলি টং।