ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত
মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট এক ভূমিকম্পের হালকা কম্পন কক্সবাজারের টেকনাফ এলাকায় অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার এই ভূমিকম্পটি সংঘটিত হয়।
ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’র তথ্য অনুযায়ী, টেকনাফে কম্পনের ঝাঁকুনি এতটাই ক্ষীণ ছিল যে অধিকাংশ মানুষ তা বুঝতে পারেননি। উৎপত্তিস্থলের গভীরতা তারা নিশ্চিত করতে না পারলেও ইএমএসসি জানায়, ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে হয়েছিল।
এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী সেই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ভবন থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। নরসিংদী এলাকায় উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে সারাদেশে অন্তত ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষ আহত হন।