ঢাকার আকাশে বাড়ছে বায়ুদূষণ, বিশ্বের দূষিত শহরের শীর্ষ দশে রাজধানী
দীর্ঘ সময় তুলনামূলক স্বস্তির পর মেগাসিটি ঢাকার আকাশে আবারও আশঙ্কাজনক হারে বায়ুদূষণ বেড়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে উঠে এসেছে ঢাকা। পরিবেশ বিজ্ঞানের ভাষায় এই মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক শুষ্ক আবহাওয়া ও শীতের প্রভাবে বাতাসে ধূলিকণা ও ক্ষতিকর দূষক জমে পরিস্থিতির অবনতি ঘটছে। এ ধরনের দূষণ শিশু, প্রবীণ এবং শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্তদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে।
একই তালিকায় ৪৩৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় অবস্থানে কলকাতা (২৩১), তৃতীয় হ্যানয় (২০২), চতুর্থ করাচি (১৯২) এবং পঞ্চম স্থানে রয়েছে চীনের ছেংদু (১৭২)। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একিউআই ১৫১ থেকে ২০০ হলে বায়ু অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়, যা বর্তমানে ঢাকার অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বায়ুমান সূচকে ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি এবং ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত। স্কোর ১৫১ ছাড়ালে তা জনস্বাস্থ্যের জন্য সরাসরি ক্ষতিকর হয়ে ওঠে।
বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকরা বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে নির্মাণাধীন এলাকার আশপাশে। পরিবেশবাদীদের মতে, শিল্পকারখানার ধোঁয়া ও যানবাহনের অনিয়ন্ত্রিত নির্গমন নিয়ন্ত্রণ