রাজধানী

নিয়ন্ত্রণে এসেছে চকবাজারের ডালপট্টির ভয়াবহ আগুন

শেয়ার করুন:
নিয়ন্ত্রণে এসেছে চকবাজারের ডালপট্টির ভয়াবহ আগুন
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ডালপট্টি এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, পাশাপাশি থাকা দুইটি ভবনে আগুনের সূত্রপাত হয়। প্রথম ভবনের নিচতলায় ছিল ডালের গোডাউন ও মিল, দ্বিতীয় তলায় কর্মচারীদের আবাসন এবং তৃতীয় তলায় ছিল লাগেজ ফিটিংস কারখানা। অন্য ভবনের নিচতলায় ছিল ওয়ার্কশপ এবং দ্বিতীয় তলায় ছিল একটি অফিস। ঘটনার শুরু বিকেল ৪টা ৪২ মিনিটে, যখন ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।
পছন্দ হলে শেয়ার করুন: