বাণিজ্য

এবার রমজানে সরবরাহ–শুল্ক জটিলতায় বাড়তে পারে খেজুরের দাম

শেয়ার করুন:
এবার রমজানে সরবরাহ–শুল্ক জটিলতায় বাড়তে পারে খেজুরের দাম
দেশে সারা বছর খেজুরের চাহিদা থাকলেও রমজানে তা বহুগুণ বেড়ে যায়। এ সময়ে অনেক ব্যবসায়ী নানা অজুহাতে দামও বাড়ান, ফলে ভোক্তাদের ভোগান্তি বাড়ে। দেশে খেজুর উৎপাদন না হওয়ায় সম্পূর্ণ আমদানি–নির্ভর থাকতে হয়। তবে পণ্যটি বিলাসপণ্য হিসেবে বিবেচিত হওয়ায় এলসি মার্জিন শতভাগ, সঙ্গে শুল্কায়ন প্রক্রিয়ার জটিলতা—সব মিলিয়ে সরবরাহ ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আসন্ন রমজানে খেজুর এবং ভোজ্যতেলের দাম বাড়তে পারে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভায়ও খেজুরের সরবরাহ ঝুঁকির বিষয় তুলে ধরা হয়। ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, এলসি মার্জিন প্রত্যাহার না হলে সরবরাহ কমে দাম বাড়বে। এনবিআর জানিয়েছে, খেজুর, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ ১০টি পণ্যে সর্বনিম্ন মার্জিনের সুবিধা ২০২৬ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। রমজান সামনে রেখে খেজুরের ওপর মোট ৫৭.২০% শুল্ক-কর কমানোর প্রস্তাব দিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বছরে দেশে ১–১.১ লাখ টন খেজুরের চাহিদা থাকলেও রমজানেই প্রয়োজন হয় ৬০–৭০ হাজার টন। অন্যদিকে পেঁয়াজ ও ভোজ্যতেলের বাজারেও অস্থিরতার আশঙ্কা রয়েছে। প্রতিযোগিতা কমিশন জানিয়েছে, রমজানে অযৌক্তিকভাবে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  
পছন্দ হলে শেয়ার করুন: