বাণিজ্য

তারেক রহমানের প্রত্যাবর্তন বিনিয়োগে নতুন আস্থার বার্তা : (বিডা) নির্বাহী চেয়ারম্যান

শেয়ার করুন:
তারেক রহমানের প্রত্যাবর্তন বিনিয়োগে নতুন আস্থার বার্তা : (বিডা) নির্বাহী চেয়ারম্যান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের আস্থার সংকেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তিনি লেখেন, তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের বিনিয়োগবান্ধব ভাবমূর্তির জন্য গুরুত্বপূর্ণ। এটি ইঙ্গিত দেয় যে দেশ ধীরে ধীরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে এগোচ্ছে, যা বিনিয়োগকারীদের জন্য বড় কনফিডেন্স বুস্টার। একই সঙ্গে তিনি বাংলাদেশ–জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) সম্পন্ন হওয়াকে বিনিয়োগ সম্ভাবনার আরেকটি বড় ইতিবাচক ঘটনা হিসেবে উল্লেখ করেন। আশিক মাহমুদ বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এফটিএ বা ইপিএ অপরিহার্য। ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো দেশগুলো যেখানে বহু দেশের সঙ্গে এমন চুক্তি করেছে, সেখানে বাংলাদেশের সংখ্যা ছিল শূন্য। জাপানের সঙ্গে ইপিএ সেই ‘গোল্ডেন ডাক’ ভাঙতে যাচ্ছে। দুই দেশের সফল আলোচনা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই এটি কার্যকর হবে। তিনি জানান, এই চুক্তির ফলে জাপানি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে, আইসিটি, লজিস্টিকস, ইলেকট্রনিক্স, অটোমোটিভ, নবায়নযোগ্য জ্বালানি ও অ্যাগ্রো-প্রসেসিং খাতে নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি বাংলাদেশ প্রথম দিন থেকেই জাপানে ৭,৩৭৯টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এছাড়া এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেগোসিয়েটর দল গড়ে তোলার উদ্যোগও সরকারের সক্ষমতা বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পছন্দ হলে শেয়ার করুন: