বাণিজ্য

আদানিকে ১০০ মিলিয়ন ডলার বকেয়া শোধের আশ্বাস বাংলাদেশের

শেয়ার করুন:
আদানিকে ১০০ মিলিয়ন ডলার বকেয়া শোধের আশ্বাস বাংলাদেশের
  বকেয়া পরিশোধ না করায় আজ মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি ছিল আদানির। তবে বাংলাদেশের পক্ষ থেকে বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়ায় সরবরাহ অব্যাহত রেখেছে কম্পানিটি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে আদানি পাওয়ার ৮৫৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। সরকার চলতি মাসে আদানিকে ১০০ মিলিয়ন ডলার পরিশোধের বিষয়ে আশ্বস্ত করেছে। বিপিডিবির মুখপাত্র শামীম হাসান বলেন, কতকগুলো ধাপে এই বিল পরিশোধ করা হবে।আদানি ৪৯৬ মিলিয়ন ডলার বিল চেয়েছে। সেখান থেকে আংশিক বিল দেওয়া হবে। এ বিষয়ে চিঠি চালাচালি চলছে।
পছন্দ হলে শেয়ার করুন: